Md. Ariful Islam
৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় শ্রেষ্ঠ অদম্য নারীর পুরুষ্কার পেলেন শাবানা

নাটোরের বাগাতিপাড়ায় শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরষ্কার পেয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাবানা আক্তার।

সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বড়াল সভাকক্ষে তাকে এ পুরুষ্কার প্রদান করা হয়।শাবানা আক্তার উপজেলার যোগীপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ বিভিন্ন নারী সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মোছা. শাবানা আক্তারসহ ৫জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। বাকিরা হলেন— ইয়াসমিন আক্তার, আরিফা, বিউটি বেগম ও রিতা খাতুন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১০

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১১

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৪

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৬

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৭

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৮

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৯

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০