Md. Ariful Islam
৯ ডিসেম্বর ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল মেশিন অচল

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ডেন্টাল মেশিন স্থাপন করা হলেও দন্ত চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরেই ইউনিটটি বন্ধ রয়েছে। ফলে দাঁতের ব্যথা থেকে শুরু করে নানা সমস্যা নিয়ে আসা রোগীদের শেষ পর্যন্ত ফিরে যেতে হচ্ছে খালি হাতে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিষ্ঠার চার দশক পর চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাসপাতালে একটি অত্যাধুনিক ডেন্টাল চেয়ারসহ প্রয়োজনীয় সরঞ্জামের বরাদ্দ আসে। ২৭ ফেব্রুয়ারি সেগুলো স্থাপনও করা হয়। কিন্তু জনবল সংকট ও ডেন্টাল সার্জন না থাকায় এখনও পর্যন্ত চালু হয়নি সেবা।

এদিকে প্রতিদিনই দাঁত ব্যথা, ক্যাভিটি বা মাড়ির সংক্রমণসহ নানা সমস্যায় মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও জানতে পারে—ডেন্টাল ডাক্তার নেই। ফলে কেউ ফিরে যাচ্ছেন, কেউ আবার বাধ্য হয়ে প্রতিবেশী জেলা শহরে গিয়ে বেশি খরচে চিকিৎসা নিচ্ছেন।
জামনগরের মাকসুদুর রহমান (৫০) বলেন, “সরকারি হাসপাতালে ডেন্টাল মেশিন আছে শুনে এসেছিলাম। এসে দেখি ডাক্তারই নেই। শেষে শহরে গিয়ে দাঁত তুলতে হলো—টাকাও বেশি খরচ হয়েছে।” একই অভিযোগ করেন আসমা খাতুন। তাঁর ভাষায়, “আমাদের মতো গরিব মানুষের জন্য শহরে গিয়ে চিকিৎসা করানো কঠিন। এখানে সেবা থাকলে অনেক সুবিধা হতো।”

স্থানীয়দের দাবি—সরঞ্জাম বসিয়ে রেখে শুধু ধুলায় পড়িয়ে রাখা হচ্ছে। এতে সরকারি অর্থ অপচয় হচ্ছে, আর জনগণ বঞ্চিত হচ্ছে ন্যায্য স্বাস্থ্যসেবা থেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, “ডেন্টাল মেশিন বসানো হয়েছে, কিন্তু ডেন্টাল সার্জন এখনো পদায়ন হয়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন ‘দৈনিক এই নাটোর কে বলেন, “সরকারিভাবে চিকিৎসক পদায়ন আপাতত বন্ধ। তবে ডেন্টাল ইউনিটসহ স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনে অস্থায়ী উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০