Md. Ariful Islam
১০ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের দাবিতে এই সমাবেশটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল সারে ১০ টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আত্রাই উপজেলা কমিটির সভাপতি মো. ময়েন উদ্দিনের সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খবিরুল ইসলাম।

​তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ দুঃখের বিষয়, এই শ্রমিক সমাজই আজ সবচেয়ে বেশি অবহেলিত। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও নিরাপদ জীবনের নিশ্চয়তার জন্য কাজ করে যাচ্ছে।

একজন শ্রমিককে তার কাজের যথাযথ পারিশ্রমিক দিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা, তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

​তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমানের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায়ের জন্য কাজ করারও আহ্বান জানান। ​সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মোঃ আসাদুল্লাহ আল গালির, নায়েবে আমীর মোঃ ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০