Md. Ariful Islam
১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই উপজেলায় ছিনতাইকারীর তাণ্ডব, জনতার হাতে আটক-২

রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়ায় ভোররাতে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী। বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মাছ ব্যবসায়ীর উপর হামলার চেষ্টা করলে এলাকাবাসীর তৎপরতায় হাতেনাতে আটক হয় তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে যেতে থাকা এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৬ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করার সময় চাপাতি বের করে ভয়ভীতি দেখায় দু’জন। ব্যবসায়ীর চিৎকারে ছুটে এসে এলাকাবাসী তাদের ধরে ফেলে। পরে ক্ষুব্ধ জনতা তাদের একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
আটক ব্যক্তিরা হলো—রাজশাহী মহানগরের নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকার হাকিমের ছেলে জয় (৩২) ও চারঘাটের বাদুড়িয়া গ্রামের মনি (৩০)। তারা এলাকাবাসীর সামনে সম্প্রতি তেতুলিয়া বাজার ও দীঘা এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
খবর পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দু’জনকে থানায় নিয়ে যায়।
থানা ওসি মিজানুর রহমান বলেন, “এলাকাবাসীর তৎপরতায় ছিনতাইকারীরা ধরা পড়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইন নিজের হাতে না নিলেই ভালো, তবে অপরাধ দমনে জনগণের সহায়তা গুরুত্বপূর্ণ।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০