Md. Ariful Islam
১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নলকূপের গর্তে পড়া শিশু সাজিদ উদ্ধার

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে ৩০ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। টানা ৩০ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় প্রায় ৪২ ফুট গভীর পর্যন্ত খনন করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

উদ্ধারের পর সাজিদকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে বাড়ির পাশে মায়ের সঙ্গে খেলছিল সাজিদ। খেলার এক পর্যায়ে অসাবধানবশত গভীর নলকূপের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় সে।

ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সদস্যরা একযোগে উদ্ধার কাজে অংশ নেন। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট এবং ভেকু মেশিনের সহায়তায় রাতদিন খনন কার্যক্রম চলে।

অবশেষে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় ও উৎকণ্ঠা প্রকাশ পায় পুরো উদ্ধার অভিযানের সময়জুড়ে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০