Md. Ariful Islam
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, একটি মহল সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারই অংশ হিসেবে আমাদের অন্যতম জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী বাকশাল ও ভারতের তাঁবেদাররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের বিরুদ্ধে কথা বললেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে দাউদার মাহমুদ বলেন, যারা আওয়ামী লীগের দোসর, বিগত সময় যারা সন্ত্রাস করেছে, অন্যায়-অত্যাচার করেছে তাদেরকে ধরার ব্যবস্থা করেন। কোটা পূরণ করার জন্য নিরীহ মানুষদের ধরবেন না, সংখ্যা বেশি দেখানোর জন্য নিরীহ মানুষদের ধরবেন না। ২৪ এর আন্দোলনের পরে প্রশাসনে ব্যাপক পরিবর্তন এসেছে, আমরা বিশ্বাস করি এটা আপনারা ধরে রাখবেন।

জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষের সমাবেশে এসব বলেন তিনি।

সিংড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেসা পুতুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, চৌগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম হোসেন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হান্নান, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১০

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১১

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

১৭

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

১৮

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

১৯

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

২০