Md. Ariful Islam
১৪ ডিসেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বড়াল সভাকক্ষে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন, উপজেলা এনসিপি’র আহবায়ক প্রভাষক এম.আরিফুল ইসলাম তপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার ও বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১০

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১২

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৩

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১৪

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১৫

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৭

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৮

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৯

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

২০