Md. Ariful Islam
১৪ ডিসেম্বর ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সরকারি ভাবে ডিলারের সার কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না

রাজশাহীর পুঠিয়ায় একটু কম দামে সার পেতে কৃষকরা ডিলারের দ্বারস্থ হচ্ছেন। অথচ অনেক কৃষক সার না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। কেউ কেউ ঝাড়ছেন ক্ষোভ। অপরদিকে খোলা বাজারে বেশি দাম দিলেই মিলছে সার।

রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার কয়েকটি সারের ডিলারের দোকানে ঘুরে দেখা গেছে, সার কিনতে কৃষকদের উপচে পড়া ভিড়। ডিলারের নিকট হতে একজন কৃষক সার পাচ্ছেন ডিএপি ৫০ কেজি, পটাশ ২৫ কেজি, ও ফসফেট ২৫ কেজির একটি করে বস্তা।

উপজেলার দাশমাড়িয়া এলাকার কৃষক আবুল কালাম দুপুর ২ টা পর্যন্ত অপেক্ষা করে ডিলারের নিকট হতে সার না পেয়ে মনের মাঝে ক্ষোভ নিয়ে বসে থাকতে দেখা গেছে। কথা বলতেই রেগে যান। এমন অনেক কৃষক সার না পেয়ে ফিরে যেতেও দেখা গেছে।

কথা হয় একই উপজেলার বাসুদেবপুর গ্রামের জামাল উদ্দিন, তিনি আড়াই বিঘা জমিতে পেঁয়াজ ও রসুনের চাষ করবেন বলে, কম টাকায় সার নিতে ডিলারের নিকট আসেন। সার না পেয়ে বলেন, আমি সকাল ৮ টার সময় সার কিনতে এসেছি। দুইটা বাজে এখন, সার মনে হয় পাব না। বাসায় চলে যাচ্ছি।

উপজেলার হারোখালি এলাকার কৃষক দুলাল হোসেন, তার ১০ কাঠা পেঁয়াজ (ঢেমনটা), ১০ কাঠা বেগুন, ১০ কাঠা জমিত রয়েছে রসুন এবং ৩ বিঘা জমিতে পেঁয়াজ চাষের জন্য সাড়ে তিন কেজি, কদম পেঁয়াজের চারা তৈরি করেছেন। তিনি সার না পেয়ে বলেন, সকাল থেকে এসে বসে আছি। সার পাইনি। এখন বাসায় চলে যাচ্ছি। বাহিরের দোকান থেকে সার কিনে ফসল করলে অনেক খরচ হবে। ডিলারের কাছ থেকে সার পেলে আমার প্রায় ২০ হাজার টাকা সাশ্রয় হবে।

এসব বিষয়ে জানতে চাইলে, পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, যারা এখনো ফসলের বীজতলা তৈরি করেনি ও যারা করেছেন, সবাই একসাথে গেলে এমন সমস্যা হবেই। তবে পর্যায়ক্রমে সকল কৃষক সার পাবেন।

মুঠোফোনে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, শুধু নির্দিষ্ট কোন ব্যক্তি সার পাবেন না, সকল কৃষক সার পাবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০