Md. Ariful Islam
১৯ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনীত প্রার্থী চাঁদের মনোনয়ন উত্তোলন

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকসল সাড়ে ১১টায় চারঘাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল আবু সাঈদ চাঁদের প্রস্তাবক হিসেবে উপজেলা রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী -৬ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদ, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাবেক রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল , সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন (লিটন), বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চারঘাট উপজেলা চত্ত্বরে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নেতাকর্মীরা বলেন, আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে বাঘা ও চারঘাট উপজেলার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে এই আসনে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে আবু সাইদ চাঁদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে বলেন, আমি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সকল জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আপনাদের দোয়া এবং সহযোগিতায় আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে এবং বেকারত্ব ঘুচাতে শতভাগ কর্মসংস্থানের ব্যাবস্থা করবো ইনশাল্লাহ। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০