Md. Ariful Islam
২০ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ

বোরো ধানের বীজতলায় পানি সেচকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় ৭ জনকে আসামি করে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ইছলবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে ইছলবাড়িয়া গ্রামের আমিন খাঁনের ছেলে মালেক (৩২) এবং মৃত ফজলুর খাঁনের ছেলে শাহাদত আলী (৩০) বাড়ির পাশে একটি ডোবা-পুকুর থেকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে বোরো ধানের বীজতলায় পানি সেচ দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় পুকুরের মালিক আব্দুস সালাম এতে বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মালেক ও শাহাদত আলীর নেতৃত্বে প্রায় ৫ থেকে ৭ জনের একটি দল আব্দুস সালামের বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়।

ভুক্তভোগী আব্দুস সালামের স্ত্রী বুলবুলি বেগম (৪০) জানান, হামলাকারীরা ঘরে থাকা চেয়ার, টেবিল, শোকেস, ফ্রিজ ও এলইডি টিভি ভাঙচুর করে। পাশাপাশি তাঁর প্রবাসী ছেলের পাঠানো নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহাদত আলীর স্ত্রী তাসলিমা বেগম (২৮) অভিযোগ অস্বীকার করে বলেন, বাড়িতে হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ঝগড়া-বিবাদ যা হয়েছিল তা রাস্তার ওপরেই সীমাবদ্ধ ছিল। পরে গ্রামের প্রধান ব্যক্তিরা এসে উভয় পক্ষকে শান্ত করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১০

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১২

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১৪

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৫

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৭

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৮

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৯

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০