Md. Ariful Islam
২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।

গতকাল রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ​রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছে। আত্রাই-রাণীনগরের সর্বস্তরের সাধারণ মানুষ মনেপ্রাণে ধানের শীষকে সমর্থন করার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের লক্ষ্য-জনগণের অধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, নওগাঁ-০৬ আসনের মানুষের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমি এই বিজয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই।

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে বুকে ধারণ করে আমরা আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। আমাদের বিশ্বাস, এই নির্বাচন হবে জনগণের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ইনশাআল্লাহ, ধানের শীষের বিপুল বিজয়ের মাধ্যমে আমরা নওগাঁ-০৬ এই আসনটি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেব এবং এসএম রেজাউল ইসলাম রেজুর হাতকে  শক্তিশালী করব।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। আমরা দেশনায়ক তারেক রহমান ও রেজু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমার কাজ করে যাচ্ছি। বিএনপি একটি নির্বাচনমুখী ও গণতান্ত্রিক দল। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, এলাকার মানুষ বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও জিয়ার আদর্শের পক্ষে রায় দেবেন।

​আত্রাই উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। সকল প্রার্থী যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

​মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০