Md. Ariful Islam
২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা কুমারপাড়া এলাকায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমারপাড়া এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী আবদুল জলিল, এলাকাবাসীর প্রতিনিধি রফিকুল ইসলাম, যুব প্রতিনিধি কামরুল হাসান, নারী প্রতিনিধি শাহানা বেগম, ব্যবসায়ী প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রবীণ এলাকাবাসী আব্দুর রহমান ও শ্রমিক প্রতিনিধি নুর আলমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সাইলকোনা কুমারপাড়া রাস্তা নির্মাণকালে নির্ধারিত পরিমাণ ইটের খোয়া ও বালির পরিবর্তে অতিরিক্ত মাটি ব্যবহার করা হয়েছে। ফলে নির্মিত রাস্তার স্থায়িত্ব ও টেকসই মান নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

তারা বলেন, অবিলম্বে এ অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ বলেন, “নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার পর আমরা রাস্তাটি পরিদর্শন করেছি। ঠিকাদার কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামীতে সঠিকভাবে কাজ শেষ করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১১

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১৩

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১৪

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১৫

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৬

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৭

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১৮

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৯

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

২০