Md. Ariful Islam
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। এ সমস্যা নিরসনে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর বুধবার (২৪ ডিসেম্বর) একটি লিখিত আবেদন জমা দিয়েছে ‘আত্রাই বাজার বণিক সমিতি’।

​আবেদন সূত্রে জানা যায়, উপজেলার বিহারীপুর গ্রামস্থ বিহারীপুর তিন মাথা মোড় হতে আত্রাই নতুন ব্রিজের নিচ দিয়ে জাতআমরুল গ্রামস্থ তোলা পট্টি পর্যন্ত প্রায় ৪০০ ফিট রাস্তা বর্তমানে খানাখন্দে ভরা ও অত্যন্ত জরাজীর্ণ। এই গুরুত্বপূর্ণ রাস্তার পাশেই রয়েছে আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস, দলিল লেখক মাদ্রাসাসহ প্রধান বাণিজ্যিক বিপণিবিতানসমূহ। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিন মালামাল পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটছে।

​আত্রাই বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, আমরা ব্যবসায়ীরা অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে ব্যবসা পরিচালনা করছি। রাস্তাটি ভেঙে যাওয়ায় ভ্যান বা রিকশায় পণ্য আনা-নেওয়া করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। এটি শুধু ব্যবসায়ীদের জন্য নয়, সাব-রেজিস্ট্রি অফিসে আসা সাধারণ মানুষের জন্যও বড় ভোগান্তির কারণ।

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, আত্রাই বাজার বণিক সমিতির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তাটি মেরামত করে স্থানীয় ব্যবসা ও যাতায়াত ব্যবস্থা সচল করবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১০

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১১

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১২

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৩

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১৪

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৫

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

১৬

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৭

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৮

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১৯

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

২০