Md. Ariful Islam
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় বাড়ি দখলের অভিযোগে আটক -২

রাজশাহীর বাঘায় ফাঁকা থাকার সুযোগে দখল করা বসতবাড়ি ছেড়ে পালিয়েছে দখলদাররা। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা সরে যায়। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রকৃত মালিক বাড়িতে ফিরে যান।

সোমবার (২২ ডিসেম্বর) বাঘা থানা পুলিশ মামলার অভিযুক্ত নেহেরা বেগম ও রেহেনা বেগমকে আটক করে। মামলাটি দায়ের করেন মহদীপুর (মণ্ডলপাড়া) গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী শাহাজাদী বেগম।

মামলা সূত্রে জানা যায়, মহদীপুর মৌজায় শাহাজাদী বেগমের স্বামীর পৈত্রিক ও ক্রয়কৃত ৪৬ শতক জমিতে স্বাধীনতার আগে নির্মিত চার কক্ষবিশিষ্ট পাকা বসতবাড়ি রয়েছে। চাকরি ও চিকিৎসাজনিত কারণে বাড়িতে না থাকার সুযোগে গত ১৬ ডিসেম্বর বিকেলে তালা ভেঙে বাড়িটি দখলে নেয় অভিযুক্তরা।

এ সময় ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর ও প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ অর্থ, ধান, চাল ও আসবাবপত্র লুটের অভিযোগ করা হয়েছে।

শাহাজাদী বেগম জানান, অসুস্থতার কারণে ১২ ডিসেম্বর চিকিৎসার জন্য শহরে গেলে দখলদাররা বাড়িটি দখল করে নেয়। পরে বাড়িতে ফিরতে গেলে তাকে ও তার মেয়েকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ জানান, মামলায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত মালিক বাড়িতে উঠেছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০