Md. Ariful Islam
২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে কুয়াশা ও হিমেল হাওয়ায় তীব্র শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

পৌষের শুরুতেই নওগাঁর আত্রাই উপজেলায় হঠাৎ করে বেড়েছে শীতের তীব্রতা। কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। এর ফলে স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি, বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

পৌষ মাসের কয়েকদিন যেতেই শুরু হয় আত্রাইসহ আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দিনের বেলাতেও শীতের অনুভূতি থাকায় মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে চাইছে না। সকালে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের কষ্টের সঙ্গে বের হতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারণে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে দৃশ্যমানতা কম থাকায় চালকেরা আতঙ্কেরে চলাচল করছেন।
এদিকে শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক ও কৃষিশ্রমিকরা। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কাজে যেতে পারছেন না। শীতের কারণে আয়ের পথ সংকুচিত হওয়ায় তাদের পরিবার নিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
স্থানীয়রা জানান, দ্রুত তাপমাত্রা স্বাভাবিক না হলে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

১

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৩

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

৫

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

৮

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

৯

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

১০

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

১২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

১৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

১৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

১৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

২০