Md. Ariful Islam
২৫ ডিসেম্বর ২০২৫, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক!

নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ডবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর ) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এসব তথ্য জানান হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুপার নিউমারি)। তিনি সাংবাদিকদের জানান, বুধবার দুপুর সোয়া ১টার দিকে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বনপাড়া-হাটীকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ডাবল কেবিন ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-৯৪৪৩) থামিয়ে তল্লাশি চালিয়ে চালকের পিছনের সিটের নিচ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কালো কসটেপে মোড়ানো ১৫টি বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলের মধ্যে নীল রঙের ১০টি করে প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০টি করে গোলাপী রঙের সর্বমোট ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই ট্রাকের চালক শামীম হোসেন (৩০) কে আটক করে পুলিশ। সে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়াও ব্যবহৃত ডাবল কেবিন ট্রাকটি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান এই কর্মকর্তা। প্রেস ব্রিফিংয়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, সহকারি পুলিশ সুপার মোঃ বদিউল আমিন চৌধুরী, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান, অফিসার ও ফোর্স।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০