হবিগঞ্জের আজমিরীগঞ্জে গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে ১৪৫ লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারি কে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানাযায়,২৭ ডিসেম্বর (শনিবার) রাত আনুমানিক দেড়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
লেঃরোমান স্যারের নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহানগর গ্রামে অভিযান পরিচালনা করে ১৪৫লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী সুনীল রবিদাশ
(৪৬)নামের একজনকে গ্রেফতার করা হয়।
এ সময় আরও কয়েকজন আসামি নদী সাঁতরে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে উক্ত অবৈধ কর্মকাণ্ড করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল এরকম অপরাধীরা।
গ্রেফতারকৃত সুনীল রবিদাশ (৪৬)হলো কাকাইলছেও ইউনিয়নের সাহানগর গ্রামের মঙ্গল রবিদাশ এর পুত্র।
রাতেই আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তহিদুল এর নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করে দিয়ে আসেন সেনাবাহিনী।
মন্তব্য