Md. Ariful Islam
২৭ ডিসেম্বর ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জামায়াতের প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাঘা সামাজিক সংগঠন জাগ্রতের অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আবদুল্লাহ আল মামুন নুহু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মানজনক ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী। একই সঙ্গে জামায়াতে ইসলামি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাঘা-চারঘাট উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিক গণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জিন্নাত আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইয়ুব আলী, সেক্রেটারি সবুজ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০