বাগাতিপাড়া প্রতিবেদক
৫ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীর অর্থ তছরুপের অভিযোগ, কর্মকর্তা বদলি

নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর বরাদ্দকৃত অর্থ তছরুপের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর বিরুদ্ধে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা অভিযোগ করেছেন, পুরস্কারের অর্থ প্রদানসহ ডেকোরেশন ও খাবার খাতে অনিয়ম করা হয়েছে। গত ২৬ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীর জন্য ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ থাকলেও ভ্যাট বাদ দিয়ে নির্ধারিত খাত অনুযায়ী পুরো অর্থ ব্যয় করা হয়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী খামারি রফিকুল ইসলাম চেরান বলেন, “আমাকে ৩ হাজার ৫০০ টাকার কাগজে সই করানো হলেও হাতে পেয়েছি অনেক কম টাকা। প্রতিবাদ করেও কোনো সঠিক জবাব পাইনি।”
আরেক খামারি সোনালী বেগম জানান, “প্রদর্শনীতে ডেকোরেশন ও খাবারের কোনো মান ছিল না। অথচ এসব খাতে বরাদ্দ থাকার কথা।”

পেড়াবাড়িয়া মহল্লার খামারি লিটন আলী বলেন, “আমি সুস্থ ও বড় গরু নিয়ে অংশগ্রহণ করলেও ইচ্ছাকৃতভাবে আমাকে বিজয়ীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।” তার বাবা যোগ করেন, “অফিসের লোকজন পুরস্কারের আশ্বাস দিয়ে গরু আনিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রতারিত হয়েছি।”

খামারি মানিক আলী বলেন, “আমাদের মতো অনেক বড় খামারিকেই প্রদর্শনীর বিষয়ে জানানো হয়নি। জানালে আমরা উন্নত মানের গবাদিপশু নিয়ে অংশ নিতাম।”

এ ঘটনায় জানতে স্থানীয় এক সাংবাদিক ১০ ডিসেম্বর তথ্য অধিকার আইনে আবেদন করলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো তথ্য দেওয়া হয়নি।

অভিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অনিয়ম করিনি। খাবার নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।”

এ বিষয়ে নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, “অভিযোগটি পেয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে সম্প্রতি বাগাতিপাড়া থেকে বদলি করা হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১০

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১২

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১৪

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৫

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৭

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৮

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৯

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০