রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় বাউসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বাউসা বাজার ঈদগাহ মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম।
সভায় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন (বাঘা-চারঘাট) রাজশাহী -৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আড়ানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বাউসা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাঘা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, দিঘা স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ জহুরুল ইসলাম, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাজিব আহম্মেদ মন্ডল, জেলা জিসাস নেতা মোমিন উদ্দিন, আড়ানী পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক সুজাত আহম্মেদ তুফান সহ উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
শেষে জেলা ওলামা দলের ছিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ মাসুদ রানা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মন্তব্য