আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৬ জানুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে পল্লী বিদ্যুত অফিসের উদ্যোগে কম্বল বিতরণ

নওগাঁর আত্রাইয়ে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টায় আত্রাই পল্লী বিদ্যুত অফিসে শীতের কষ্ট লাঘব করতে ত্রিশ শীতার্তকে কম্বল দেওয়া হয়।

কয়েক দিন ধরে উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। সেইসাথে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। যেকারনে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প, খেটে-খাওয়া ও অসহায় মানুষের জীবন যাপন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি। প্রাথমিক পর্যায়ে ৩০ পিস উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। এমন হাড় কাঁপানো শীতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষদের মুখে হাসির ঝিলিকের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

শীতবস্ত্র বিতরণকালে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের সামান্ন উপকারে আসলে ভালো লাগবে। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় সমাজের সামর্থবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) রাজু হাসান, এনকোর্সমেন্ট কো-অডিনেটর তাজবীর হোসাইন, জুনিয়র ইঞ্জিনিয়ার উমেদ আলী ও বিপ্লব কুমার পাল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজু

ঝুপড়ি ঘরে ১৩ বছর ধরে মানবেতর জীবন

চলনবিলে ঢলের পানিতে ফসলের ক্ষতি, দিশেহারা কৃষক

বাঘায় মে দিবসের শ্রমিক সমাবেশ

বাগাতিপাড়ায় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প

মে দিবস নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সিংড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস পালিত

আধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই -আনু এমপি

আত্রাইয়ে অটো-ট্রাক সংঘর্ষে এক বৃদ্ধা নিহত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

১০

পুঠিয়ায় ‘মে’ দিবসে বর্ণাঢ্য র‍্যালি, মিলাদ ও আলোচনা সভা

১১

বানেশ্বরে মে দিবসে শ্রমিকদের কণ্ঠে অধিকারহীনতার ক্ষোভ

১২

লালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রা অনুষ্ঠিত

১৩

লালপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

১৪

লালপুরে ইমো হ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক

১৫

সিংড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত

১৬

বাউয়েটে ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

১৭

নলডাঙ্গায় সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্বের খেলাধুলা অনুষ্ঠিত

১৯

লালপুর ডিজিটাল ইমো প্রতারক আটক

২০