বাগাতিপাড়া প্রতিবেদক
৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকার

নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে দেশি ও অতিথি পাখি শিকারের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে। রাতের আঁধারে পরিচালিত এই অবৈধ পাখি শিকার কার্যক্রমে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সচেতন মহল এসব পাখি শিকারিদের বিরুদ্ধে প্রশাসনের কাছে দ্রুত অভিযান ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার পাঁকা ইউনিয়নের শালইপাড়া ধোপার বিল এলাকায় দীর্ঘদিন ধরেই এই অবৈধ পাখি শিকার চলমান রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে এর প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, বিলের দুই প্রান্তে লাঠির সঙ্গে কারেন্ট জাল টানটান করে পেতে রাখা হয়েছে। উড়ে যাওয়ার সময় পাখিগুলো এসব জালে আটকে পড়ছে। পরে শিকারিরা সেগুলো সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করছে।

এ সময় পাঁকা ইউনিয়নের ধোপার বিল এলাকায় কৃষক সাখওয়াত হোসেনের জমিতে পাতা কারেন্ট জালে ২টি পেঁচা, ১টি শালিক ও ১টি বাবুই পাখি আটকে থাকতে দেখা যায়। এর মধ্যে ১টি পেঁচা ও ১টি বাবুই পাখি মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত ১টি শালিক ও ১টি পেঁচার শরীরে জাল পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় দুজন সাংবাদিক কৃষকদের সহায়তায় জালে আটকানো পাখিগুলো উদ্ধার করেন। পরে জীবিত ১টি শালিক ও ১টি পেঁচাকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

জমির মালিক সাখওয়াত হোসেন (৪২) বলেন, ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে এসে তিনি এসব ফাঁদ দেখতে পান। লোকচক্ষুর আড়ালে শিকারিরা জালে ধরা পাখি নিয়ে যায় এবং পরে সেগুলো বিক্রি করে। তিনি বলেন, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ করা কঠিন।

জমিতে কাজ করা কৃষক রনি মিয়া (৩৩) জানান, এক মাসেরও বেশি সময় ধরে তিনি ওই মাঠে কাজ করছেন। প্রায় প্রতিদিন রাতেই কেউ না কেউ এসে এভাবে ফাঁদ পেতে পাখি শিকার করে নিয়ে যাচ্ছে। শালইপাড়া এলাকার কৃষক আবুল কালাম (৫৫) বলেন, দীর্ঘদিন ধরে এই অপরাধ চলে আসছে। দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরিস্থিতির উন্নতি হবে না।

এ বিষয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ‘সবুজ বাংলা’র সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, কারেন্ট জাল দিয়ে পাখি শিকার একটি মারাত্মক অপরাধ এবং এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পাখি শিকার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দ্রুত সমন্বয় সভা করে অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০