আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
১৩ জানুয়ারী ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় খাল পুনঃখননে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) বাস্তবায়নাধীন খাল পুনঃখনন কাজে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ১ দশমিক ৮ কিলোমিটার খাল পুনঃখনন করা হলেও সরকারি নকশা ও পরিকল্পনা মানা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এলজিইডির সারা দেশে পুকুর-খাল খনন প্রকল্পের আওতায় সৈয়দপুর-বিদিরপুর খাল থেকে ধোকড়াকুল এলাকার চন্দ্রবতী বিল পর্যন্ত খাল পুনঃখননের কাজ শুরু করা হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। চন্দ্রবতী বিলের বরেন্দ্র সেচ পাম্পের ম্যানেজার হাবিবুর রহমান হাবিব বলেন, খালটি যেখানে শুরু হওয়ার কথা, সেখান থেকে কাজ শুরু না করে বিলের ভেতরে খনন করা হচ্ছে। ফলে ইতোমধ্যে খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে গেছে। এভাবে কাজ করলে বিল এলাকার পানি নিষ্কাশনের কোনো সুফল পাওয়া যাবে না।
স্থানীয় বাসিন্দা আয়নাল হক ও আব্দুল সালাম অভিযোগ করে বলেন, সরকারি নকশা অনুযায়ী খালটির গতিপথ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসানের পুকুরের মাঝ দিয়ে যাওয়ার কথা থাকলেও পুকুরের ভেতর দিয়ে খনন না করে পাশ দিয়ে খাল খনন করা হচ্ছে। এতে নকশা লঙ্ঘন করা হয়েছে।
অপরদিকে আঃ রশিদ শাহ ও ফয়সাল আহম্মদ বলেন, ব্যক্তিগত জমির মধ্য দিয়ে অবৈধভাবে খালের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে কোনো লিখিত দলিল বা আইনগত অনুমোদন নেওয়া হয়নি। এতে খাল পুনঃখননের উদ্দেশ্য ব্যাহত হবে এবং বরং জলাবদ্ধতা আরও বাড়বে।
এলাকাবাসীরা দ্রুত সরকারি নকশা অনুযায়ী খাল পুনঃখননের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রকৌশলী মো. পারভেজ নেওয়াজ খান বলেন, এলাকাবাসীরা চাইলে পুকুর মালিকের কাছ থেকে প্রয়োজনীয় দলিল নেওয়া হবে। কোনো মানুষের ক্ষতি না করে খালটি পুনঃখননের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০