সিংড়া (নাটোর) প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ড

নাটোরের সিংড়ায় অভিযানে ডেভিল হান্ট, পেশাদার চোর, মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ২জনকে মাদক মামলায় কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডেভিল হান্টে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিফাত মাহমুদ পিয়াস (৩৩), পৌরসভার গাইন পাড়া মহল্লার পেশাদার চোর মো. অন্তর (২৭) ও মো. আল-আমিন (২৫), গাইন পাড়া মহল্লার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জিল্লুর রহমান (৪৩), মাস্টার পাড়ার সম্পা চৌধুরী, কলেজ পাড়ার মাদক মামলায় শ্রী শ্যাম কুমার চৌধুরী (২৮), গাঁজাসহ গোডাউনপাড়া মহল্লার মো. জিসান (২১), মাদক মামলায় শ্রী শম্ভু চন্দ্র মহন্ত, মো. সুলতান আলী, মাস্টার পাড়ার মো. হাবিল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এর ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকারকে ১৪ দিন কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদন্ড করা হয়।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ২ জন পেশাদার চোরসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। এ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

১০

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

১১

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১২

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৩

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১৪

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১৫

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৬

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৭

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৯

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

২০