বাগাতিপাড়া প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলির পরও কাগজে ৫ হাজার—হাতে ৪ হাজার বিতরণের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় লিগুমিনাস জাতীয় ঘাস চাষে সরকার প্রদত্ত প্রণোদনা বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ১০ জন খামারির জন্য বরাদ্দকৃত ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার প্রণোদনা প্রকৃত উপকারভোগীদের না দিয়ে অফিস স্টাফ ও নিজের পছন্দের লোকদের দেওয়া হয়েছে। আবার প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকার কাগজে স্বাক্ষর নিয়ে ৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

স্থানীয় খামারি আল আমিন অভিযোগ করে বলেন, প্রকৃত খামারিদের নাম বাদ দিয়ে অফিস স্টাফদের তালিকাভুক্ত করা হয়েছে। নারী খামারি আরিফা জেসমিন জানান, যারা প্রণোদনার টাকা পেয়েছে তাদের থেকে নানা কৌশলে এক হাজার টাকা কেটে নেয়া হয়েছে। প্রণোদনা পাওয়া ওই অফিসেই কর্মরত এ.আই. টেকনিশিয়ান রয়েল ইসলাম বলেন, তাকেও এক হাজার টাকা কম দেওয়া হয়েছে। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে একাধিক উপকারভোগীরা একই কথা জানিয়েছেন।

অভিযোগ থাকা সত্ত্বেও বদলির পরও ওই কর্মকর্তা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চুপিসারে এ প্রণোদনার টাকা বিতরণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিদায়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা নিরসনের আগে ওই কর্মকর্তাকে শেষ বেতন সনদ (এলপিসি) প্রদান করা হবে না। এছাড়া অনিয়ম প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি ডা. আবু হায়দার আলীকে দিনাজপুরের খানসামা উপজেলায় বদলি করা হয়। তবে তিনি নিয়ম না মেনে প্রণোদনার টাকা বিতরণ করেন।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

২

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৩

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৫

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৬

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৭

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

৮

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৯

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১০

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৩

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৪

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৫

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৭

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

২০