আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ১৭ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ারসহ নানা উপকরণ

নওগাঁর আত্রাইয়ে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ও চলাচলের সুবিধার্থে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দক্ষ সম্পদে পরিণত হতে পারে। আজ যেসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো, তা তাদের দৈনন্দিন চলাফেরা ও স্বনির্ভর হতে সহায়তা করবে। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি সম্মানের সাথে সমাজে মাথা উঁচু করে চলুক।

​উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান জানান, চলতি পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। এর মধ্যে ১৭ জনকে হুইলচেয়ার, ৬ জনকে হিয়ারিং এইড (শ্রবণ যন্ত্র), ৩ জনকে এলবো ক্রাচ, ৩ জনকে ট্রাইসাইকেল, ২ জনকে অক্সিলারি ক্রাচ এবং ২ জনকে ওয়াকার প্রদান করা হয়েছে।

​সহায়ক উপকরণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ। ​উপকরণ হাতে পেয়ে অনেক প্রতিবন্ধী ও তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০