নাটোর প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে-দুলু

বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে-দুলু

আল আমিন, নাটোর প্রতিনিধি :-
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড.এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,
যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষায় তার অবদান কখনো মুছে যাওয়ার নয়।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত এক আপোষহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি কখনো আপোষ করেননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপোষহীন নেত্রী হিসেবেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার ৫ নং বড় হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ৫ নং বড় হরিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মাহাতাব আলী বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ চঞ্চলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মরহুম ফরিদুল ইসলাম দিলুর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

২

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

৩

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৪

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৫

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৬

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৭

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৮

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৯

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

১০

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১১

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১২

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১৩

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৪

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৫

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৬

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৭

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৮

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৯

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

২০