আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

নওগাঁর আত্রাইয়ে রেলক্রসিং পারাপারের সময় চলন্ত ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম সংলগ্ন উত্তর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।

​ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ আত্রাই রেলওয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করছিল। ওই সময় রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান একদিকের ব্যারিয়ার নামিয়ে অন্যদিকের ব্যারিয়ার নামাতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক রেললাইনে ঢুকে পড়লে ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাকের পেছনের অংশের সজোরে ধাক্কা লাগে।

​ট্রেন চলাচল বিঘ্নিত সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আত্রাই পুরাতন স্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে লালমনি এক্সপ্রেস। পরবর্তীতে সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন আনা হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান এই রেলক্রসিংকে ‘মরণফাঁদ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর আগেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান অবস্থান থেকে অন্তত ১০০ মিটার উত্তরে গেটটি স্থানান্তর করা জরুরি।

​সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউডি) শ্যামল কুমার দত্ত বলেন, প্ল্যাটফর্ম ঘেঁষে রেলক্রসিং নির্মাণ করা কারিগরিভাবে সঠিক হয়নি। স্থানটি বর্তমানে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ​আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্রেনটি সচল করা হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০