আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে এমপি প্রার্থী রেজুর গণসংযোগ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

গতকাল ​বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের ঐতিহাসিক ‘আম চত্বর’ এলাকা থেকে এক বিশাল গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারনায় নামেন। এসময় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল ব্যাপক।

উপজেলা প্রধান ফটকের সামনে বক্তব্য প্রদানকালে
​শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ সেই অন্ধকার কাটিয়ে আমরা গণতন্ত্রের সূর্যোদয় দেখতে পাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আত্রাই-রাণীনগরের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।

​তিনি আরও বলেন, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। কোনো সন্ত্রাস বা চাঁদাবাজের স্থান এই জনপদে হবে না। আমরা শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

​ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি সমৃদ্ধ, সুশাসিত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি, নির্বাচিত হলে আত্রাই-রাণীনগরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।

​প্রচারণাকালে আত্রাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। মিছিলে মিছিলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা জানান, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে নির্বাচনী আমেজ ফিরে আসায় আমরা আনন্দিত।

​এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও আবু বক্কর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০