আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিএনপি প্রার্থী রেজুর গণসংযোগ অনুষ্ঠিত

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নির্বাচনী এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী তিনি আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

​শনিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত রেজু ইউনিয়নের হাটুরিয়া, পাহাড়পুর মোড়, বড়শিমলা বাজার, নন্দনালী, কচুয়া ও চড়কতলাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে বিকেলে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আপনাদেরই সন্তান, সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

আগামী নির্বাচনে আপনারা যদি ব্যালটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলবো। ​

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম- আহবায়ক আশরাফুল ইসলাম লিটন,

৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সভাপতি স. ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রায়হান, সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০