গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরুরি রোগীবাহী সিএনজি আটকে চাঁদা দাবি, অভিযুক্ত আটক

নওগাঁ জেলার মান্দা উপজেলার সীমান্তবর্তী ১৪ মাইল এলাকায় রোগীবাহী একটি সিএনজি আটকে চাঁদা দাবির অভিযোগে মো. হান্নান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

আজ দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় একটি সিএনজি করে জরুরি ভিত্তিতে এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। ওই নারীর গর্ভস্থ শিশুর হার্টবিট স্বাভাবিক না থাকায় দ্রুত ভর্তি করানো প্রয়োজন ছিল। তবে পথে কিছু চাঁদাবাজ সিএনজিটি আটকে রেখে যেতে বাধা দেয়।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর আজ সকালে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. হান্নানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০