গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দাকে সাজাতে দাঁড়িপাল্লার বিকল্প নেই – রাকিব

নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট পিঁয়াজ পট্টিতে আয়োজিত এই জনসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের ঢল নামে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেন,
“গত ৫৪ বছরে মান্দা বারবার অবহেলিত হয়েছে। এই পিছিয়ে পড়া মান্দাকে সাজাতে ও উন্নয়নের মূল স্রোতে আনতে দাঁড়ি পাল্লার কোনো বিকল্প নেই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই—যেখানে বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজির কোনো স্থান থাকবে না।”
তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি করে না, কাউকে করতেও দেবে না। আমরা দখলবাজ নই, বরং দখলবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। বেকার ভাতা দিয়ে নয়—আমরা বেকার যুবকদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চাই।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন বলেন,
“মান্দার মানুষের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী অতীতেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান,যুব বিভাগ মান্দা উপজেলা শাখা সভাপতি জনাব মো আব্দুল মালেক, শিবির নেতা আমানুল্লাহ, রায়হান এবং ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল।
জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমান, সাবেক মান্দা উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম,ছাত্রশিবির সভাপতি (পূর্ব) রোমান ইসলাম, সভাপতি (পশ্চিম) মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওসমান গনি এবং সঞ্চালনা করেন যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি সুমন শেখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০