আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ের রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃরেহেনা বানু  দীর্ঘ জীবনের  শিক্ষকতা শেষে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী) সকালে রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিও ও রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান শিক্ষিকা রেহেনা বানুর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযাহারুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, তিনি অনেক ভালো ও উদার মনের মানুষ। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ প্রিয় ছিলেন। কখনো রাগ বা ক্ষোভ দেখিনি। মায়ের মতো শিক্ষার্থীদের পড়িয়েছেন। তিনি এতো উদার মনের মানুষ, কোনো শিক্ষকের বিপদ হলে সঙ্গে সঙ্গে যেতেন এবং খোঁজ খবর নিতেন।ম্যাম অবসর জনিত কারণে বিদায় নিয়েছেন। আমরা ম্যামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। প্রধান শিক্ষিকা রেহেনা বানু ম্যাম তার কর্মজীবনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ প্রথম কোনো বিদায়ী শিক্ষিকাকে এমন আয়োজনের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে  বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাণীশংকৈলের অবসরপ্রাপ্ত টিইও আব্দুল জব্বার,পীরগঞ্জের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মুশা সরকার,পীরগঞ্জ দক্ষিণ কাচনের প্রধান শিক্ষক মতিয়র রহমান,রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক মো.আলমগীর হোসেন,আত্রাই উপজেলার ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান, ইউপি সদস্য মসলেম উদ্দিন, রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শরিফা খানম,অবসরপ্রাপ্ত উপ শিক্ষা অফিসার রোকসানা আনিসা,বিদায়ী প্রধান শিক্ষিকার বাবা আলহাজ্ব ওমর আলী মাস্টার, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা,মো.সাত্তার হোসেন

শাখাওয়াত হোসেন,আফরিনা স্মৃতি,আরিফা প্রীতি,আরিফ রায়হান তিয়াশা সহ রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল বিদায় সংবর্ধনা দেওয়ার সময় সেখানে একটি বেদনা বিধূর মূহুর্তের সৃষ্টি হয়।
বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষিকা রেহেনা বানু  বলেন,‘ দীর্ঘ  জীবনের শিক্ষকতা শেষে আজ আমি নিজেকে সার্থক মনে করছি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। এ বিদ্যালয় থেকে এর আগে আর কোনো শিক্ষক এভাবে সংবর্ধিত হয়েছে কি না আমার জানা নেই । তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়। আমি সবসময় চেয়েছি তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ তারা আমাকে আদর্শ মানুষ হিসেবে পরিচয় দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০