আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন

নওগাঁর আত্রাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যানেল এস-এর আত্রাই-মান্দা উপজেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা,

সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সত্যের পথে অবিচল থাকতে হবে। আমি চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

​সভাপতির বক্তব্যে মো. শাহাদুল ইসলাম বাবু বলেন, চ্যানেল এস সবসময় সাধারণ মানুষের কথা বলে। আমরা মাঠ পর্যায়ে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অগণিত দর্শক এবং উপজেলা প্রশাসনের প্রতি, যাদের সহযোগিতা আমাদের পথচলাকে সহজ করেছে। সত্য প্রকাশে কোনো আপস না করাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

পুঠিয়ায় দিনের আলোয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নলডাঙ্গায় ভেজাল বিরোধী অভিযান

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায়

নলডাঙ্গায় রাতে বসতবাড়িতে আগুন

পাবিপ্রবিতে নাটোর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আরিফুল-জিনিয়া

বাঘায় অধ্যক্ষের অবহেলায় পরিক্ষা অনিশ্চিত

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

১০

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

১১

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

১২

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

১৩

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

১৪

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৫

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১৮

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১৯

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০