বাগাতিপাড়া প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে’ : ব্যারিস্টার পুতুল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফারজানা শারমিন পুতুল। পুতুল বলেন, “কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে। এ দেশের জনগণ জানে কীভাবে অশালীন রাজনীতির প্রতিবাদ করতে হয়।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “নির্বাচনের মাঠে অপপ্রচার, কুরুচিপূর্ণ ভাষা ও ব্যক্তিগত আক্রমণ গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। এসব দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”

প্রসঙ্গত, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী এ্যাড. তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার সমর্থক নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর শনিবার রাতেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে তিনি মুচলেকা দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১০

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১১

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১২

পুঠিয়ায় নারী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

১৩

নাটোরে শিশুদের বইপাঠ এবং গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

১৫

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

১৬

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

১৭

নাটোরে বোনের বাড়ির আঙ্গিনা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১৮

সিংড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

নলডাঙ্গায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

২০