মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারঘাটে জামায়াত এমপি প্রার্থী নাজমুল হকের গণসংযোগ

রাজশাহী-৬ (চারঘাট -বাঘা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক ভোটারদের সমর্থন ও দোয়া চেয়ে গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছেন। দীর্ঘদিন পর এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী পাওয়ায় নারী ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক এলাকার উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি সাধারণ নারী ভোটারদের সঙ্গে সালাম ও কুশলাদি বিনিময় করেন।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

নাজমুল হক ভোটারদের উদ্দেশে বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং একটি ভোট রাষ্ট্রের পবিত্র আমানত। তাই সবাই যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

নাজমুল হকের সাথে কথা বললে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের দাবি জোরালোভাবে তুলে ধরবেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, শফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০