আকিকুর রহমান রুমন, বানিয়াচংয়( হবিগঞ্জ) প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে সেনা-অভিযান অস্ত্র ও গুলি উদ্ধার! আটক-৩

এক যুদ্ধাপরাধী রাজাকার চেয়ারম্যানের বাড়িসহ ৩ বাড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করে তাদের রাতভর অভিযানে চেয়ারম্যান পুত্র ছাতু খান সহ ৩জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন সেনাবাহিনী।

সূত্রে জানাযায়,২৫ জানুয়ারি রোববার দিবাগত গভীর রাত(সোমবার)২৬ জানুয়ারি বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের মিয়াখানী মহল্লার বাসিন্দা তালিকা ভুক্ত রাজাকার যুদ্ধাপরাধী সাবেক ইউপি চেয়ারম্যান হাসমত আলী খান বুছা মিয়ার বাড়িতে আনুমানিক দেড়টার দিকে একদল সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি লাইসেন্সকৃত দু’নলা বন্দুক,একটি এয়ারগান ও বিপুল পরিমাণ কার্তুজ,গুলি সহ তার পুত্র রেছালত আলী ছাতু খানকে(৬৮)আটক করা হয়।
সেনাবাহিনীর রাতভর চলমান অভিযানে ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রর্থমরেখ মহল্লার আব্দুল হামিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার সহ তার পুত্র রাজু(২০)মিয়াকে আটক করা হয়।

এছাড়াও শেষ রাতে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের তাম্বলীটুলা মহল্লার বাসিন্দা আঙ্গুর মিয়ার বাড়িতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে একটি এয়ারগান(অস্ত্র)গুলি সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেন এবং তার পুত্র রকি(২৫)মিয়া সহ রাতভর অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেন।
এবং রাতেই উদ্ধারকৃত অস্ত্র সহ আটককৃত ৩ জনকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার দায়িত্বে নিয়োজিত সৈনিক।
আটককৃত ৩ জনকে কোন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে জানতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয় নাই।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০