নিজেস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান আবুল কালামের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের প্রতি ভুল বিশ্বাসের রাজনীতি থেকে বেরিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি পথসভা, উঠান বৈঠক ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে জনগণ প্রতিশ্রুতির রাজনীতিতে প্রতারিত হয়েছে। বারবার ভুল জায়গায় বিশ্বাস করার কারণে যোগ্য নেতৃত্বের হাতে ভোট দেওয়া সম্ভব হয়নি। তিনি ভোটারদের উদ্দেশে ন্যায় ও সততার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে না গিয়ে নিজেই এলাকায় ঘুরে ঘুরে উন্নয়নের প্রয়োজন নিরূপণ করবেন। এ ক্ষেত্রে ব্যর্থ হলে ভবিষ্যতে আর ভোট চাইবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।
গণসংযোগকালে সাধারণ ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় প্রার্থী আগামীর রাজনীতি ও উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য দেন।
পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব সরকার, পাকা ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী, সেক্রেটারি আব্দুর রহমান, থানা শিবিরের সহ সাহিত্য সম্পাদক নাঈম ইসলাম, পাকা ইউনিয়ন শিবির সভাপতি জাফর আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০