বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী-৬ আসনে ০৪ প্রার্থীর এক’ই মঞ্চে ইশতেহার পাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে চারঘাট ও বাঘা উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে বিনোদপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আখতার।

অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দ্বীতাকারী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাড়িপাল্লা), জাতীয় পর্টির ইকবাল হোসেন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুস সালাম সুরুজ (হাতপাখা)। এই আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তারা ৪জনই একই মঞ্চে তাদের ইশতেহার পাঠ করেন।

এসময় প্রার্থীরা চারঘাট ও বাঘা উপজেলার প্রধান অর্থকারী ফসল আম রক্ষনাবেক্ষনের পাশাপাশি নদী ভাঙ্গন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থা গ্রহন,সন্ত্রাস, চাদাবাজি বন্ধে ,মাদক মুক্ত ও বেকার সমস্যাসহ চারঘাট ও বাঘার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে অঙ্গিকার করেন তারা। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশনা মতাবেক আটারন বিধি মেনে প্রচার-প্রচারনা করার অঙ্গিকার ঘোষনা করেন প্রার্থীরা।

ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ,সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করীম মিজান, চারঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ। এতে বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।

চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০