আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‘কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে—একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে গুণগত শিক্ষার বিস্তার, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, এইচএসসি-বিএমটি শিক্ষাক্রমের নতুন পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী-এর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ আবু রেজা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে কারিগরি শিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা ও কর্মপরিধি তুলে ধরা হয়। ​প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিভাবকদের প্রতি
​শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি নিশ্চিত করতে হবে।ক্লাস টেস্ট, কুইজ, অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের ৪০ শতাংশ নম্বর অর্জনে সহায়তা করতে হবে।
​
​সমাবেশে অভিভাবক ও সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, মোছা. রোখসানা খাতুন এবং মাহামুদা আক্তার মিনি। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ ও মোঃ ইদ্রিস আলী।

​বক্তারা প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পড়াশোনার পাশাপাশি মেধা ও মনন বিকাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত এবং রোভার স্কাউটিং কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

​উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে ​২০১৬ সাল: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের অধীনে জেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত। ​২০২২ ও ২০২৬ সাল: জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত।
​ব্যক্তিগত সাফল্য: কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী ২০২২ ও ২০২৩ সালে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং ২০২৪ ও ২০২৬ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০