আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শা‘বানের মধ্যরজনীতে আল্লাহর সাধারণ ক্ষমা লাভে করণীয় ও বর্জনীয়

মহান আল্লাহ তায়ালা শা‘বানের মধ্যরজনী, যা লাইলাতুল বারাআত নামে পরিচিত, এ রাতে তাঁর বান্দাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে এই ক্ষমা লাভের জন্য কিছু নির্দিষ্ট করণীয় পালন এবং কিছু গুনাহ থেকে বিরত থাকা আবশ্যক বলে আলেমরা উল্লেখ করেছেন।
হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তায়ালা দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাদের ক্ষমা করেন। তবে শিরিককারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মা–বাবার অবাধ্য ব্যক্তি, হিংসা-বিদ্বেষ পোষণকারীসহ কিছু গুনাহে লিপ্তদের এই সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত রাখা হয়।
আলেমদের মতে, শা‘বানের মধ্যরজনীতে কুরআন তিলাওয়াত, নফল নামায, যিকির-আযকার, দু‘আ ও ইস্তিগফারে মশগুল থাকা উত্তম আমল। পাশাপাশি কবর জিয়ারত করা এবং মৃত আত্মীয়স্বজনের জন্য মাগফিরাত কামনা করাও সাওয়াবের কাজ। তবে এ রাতে কোনো নির্দিষ্ট সংখ্যা বা ধরা-বাঁধা নিয়মে নফল নামায আদায়ের বিষয়ে সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায় না। তাই এ বিষয়ে বাড়াবাড়ি বা বিদ‘আত থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
লাইলাতুল বারাআতের পরদিন রোযা রাখা নফল ইবাদত হিসেবে বিবেচিত। বিশেষ করে শা‘বানের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোযা রাখা ফজিলতপূর্ণ বলে আলেমরা মত দিয়েছেন।
এছাড়া এ উপলক্ষে বিভিন্ন কুসংস্কার ও অইসলামি কার্যকলাপ পরিহারের তাগিদ দেওয়া হয়েছে। শিরিক থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকা, মা-বাবার নাফরমানি না করা এবং তাঁদের কষ্ট না দেওয়ার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। কারণ মা-বাবার অবাধ্যতা কবিরা গুনাহ হিসেবে গণ্য।
হাদিসের আলোকে টাখনুর নিচে কাপড় পরিধান করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নেশা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং হিংসা ও বিদ্বেষ পরিত্যাগ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলেমরা বলেন, এসব গুনাহ ও অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেই একজন মুমিন আল্লাহ তায়ালার রহমত ও ক্ষমা লাভের যোগ্য হতে পারে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০