সিংড়া (নাটোর) প্রতিবেদক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ – আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি একটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

আসিফ মাহমুদ বলেন, ১১-দলীয় জোটের সব নেতাকর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, এক দিনের পরিশ্রম আপনাদের পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা দেখেছি একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না ভোটের পক্ষে প্রচারণা করছে।

সিংড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহাবুর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান এর সঞ্চলনায় বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদ, নাটোর-৩ (সিংড়া) আসনে ১১দলীয় জোট প্রার্থী ও জেলা এনসিপির সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবু,নাটোর -১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের এনসিপির এম্বাসেডর প্রভাষক আরিফুল ইসলাম তপু, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, পৌর জামায়াতের আমীর মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০