বাগাতিপাড়া প্রতিবেদক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় নির্বাচনি সহিংসতায় জামায়াত কর্মী গুরুতর আহত

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি কর্মীর উগ্র আচরণের কারণে সংঘটিত সহিংসতায় এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি কোয়ালীপাড়া এলাকার ইব্রাহিম আলী সরকার (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি বাগাতিপাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যোগীপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে নাজমুল হক। তিনি এবং তার সঙ্গীরা লালপুর–বাগাতিপাড়া–নাটোর-১ আসনের ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি নাটোরের সমাবেশকে কেন্দ্র করে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় গত ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের ব্যবহারে ইব্রাহিম আলী সরকারের বাম হাতের বাহুতে গুরুতর আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে ছয়টি সেলাই দেওয়া হয়।
আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, তারা সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ করেছেন। এ বিষয়ে ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত নন এবং অভিযুক্ত ব্যক্তি তার দলের কিনা সেটিও তিনি নিশ্চিত নন।
বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান বলেন, অভিযোগকারীরা থানায় উপস্থিত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষ হওয়ার পর লিখিত অভিযোগ দাখিল করা হলে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০