আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুঠিয়ার সাবেক পৌর মেয়র মামুন খাঁনকে নোটিশ

রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সদস্য আল মামুন খাঁনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে রাজশাহী জেলা বিএনপি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে৷

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক চিঠিতে পুঠিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খাঁনকে এই নোটিশ দেওয়া হয়৷

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে কাজ না করে তিনি দলের বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ফুটবল মার্কা প্রতীকের ওই প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অডিও ও ভিডিও প্রমাণ জেলা কমিটির হাতে রয়েছে বলেও চিঠিতে দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না৷ এই মর্মে চিঠি প্রাপ্তির দুই দিনের মধ্যে সঠিক ও সন্তোষজনক জবাব দিতে হবে। অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, ‘দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস নেই। আমরা সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।’

তবে শোকজ নোটিশ পাওয়ার বিষয়ে আল মামুন খাঁনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি৷

রাজশাহী-৫ আসনে নির্বাচনের ঠিক আগমুহূর্তে বিএনপির অভ্যন্তরীণ এই কোন্দল ও শোকজ নোটিশের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০