এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ: পুতুল

নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ: পুতুল

এ জেড সুজন, লালপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা সেই সুযোগ পেতে যাচ্ছি আগামী ১২ তারিখে। সম্মিলিত ভাবে কাজ করে আমরা একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই। ভবিষ্যৎ নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার সালামপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ধানের শীষ ছাড়া বাংলাদেশে এমন কোন প্রতীক নেই যাকে
ভোট দিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায়। বাকি যারা আছেন তারা বাংলাদেশকে ভাগ করার কাজে নিয়োজিত হয়েছেন। তারা কখনো বলছে, নারীদের কর্মঘন্টাকে কমিয়ে ৮ ঘন্টা থেকে নিতে হবে ৫ ঘন্টায়। কখনো বলছে কর্মজীবী মহিলাদের ঘরে আটকে রাখতে হবে, এর কারণ হিসেবে তারা বলছে কর্মজীবী মহিলারা নাকি ভালো না।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং বাকি অর্ধেক পুরুষ। কেবল পুরুষ এগিয়ে গেলে আর নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশই কখনো এগোতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।

দলের অভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ার ধানের শীষের ঐক্য ভাঙার মত কোনো শক্তি তৈরি হয়নাই। ধানের শীষ ভাঙ্গা যায়না, বিএনপি ভাঙ্গা যায়না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র একটা বিএনপির কর্মীকে সরাতে পারেনি।

নির্বাচনী এলাকায় দুটি পৃথক শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়াতে দুটি বিশেষ শিল্প প্রতিষ্ঠান হবে। যার একটি শিল্প প্রতিষ্ঠান হবে নারীদের জন্য এবং আরেকটি হবে যুবক ও জেন-জি’দের (Gen-Z) জন্য। লালপুর-বাগাতিপাড়ার ভবিষ্যৎ উন্নয়ন নারীদের হাত ধরেই ঘটবে।

এসময় লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০