আল আমিন, নাটোর প্রতিবেদক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই-নাটোরে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা জাতিকে বিভক্ত হতে দেব না। ধর্মের ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না। যারা জাতিকে বিভক্ত করতে চাইবে, তাদেরকে আমরা রুখে দেব। সকলের অধিকার নিশ্চিত করা হবে। আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই।” বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলাম নাটোর জেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ শফিকুর রহমান বলেন, “২৪ জুলাই বাংলাদেশের ইতহাসে এক রক্তাক্ত কাহিনী। আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। যারা চাঁদাবাজি, অন্যের টাকা লুন্ঠন করে, ফ্যাসিবাদ সৃষ্টি করবে তাদেরকে এবার জনগণ ছেড়ে কথা বলবে না।”

তিনি বলেন, “আমরা সেই বাংলাদেশগঠন করতে চাই, যে বাংলাদেশে নারীরা স্বাচ্ছন্দে, নিরাপদে ঘরে থাকবে, রাস্তায় যাতায়াত করবে, কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করবেন। আমরা এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরো বলেন, “শিশুদের ৫ বছর পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না। দেশেই সুচিকিৎসার সকল ব্যবস্থা করা হবে। আমরা বেকার ভাতা দিয়ে যুব সমাজকে ধ্বংস করতে চাই না। আমরা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই। ”দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগীতা চাই।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, আবুল কালাম আজাদ, আব্দুল হাকিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১০

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১১

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১২

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৩

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৫

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৬

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৭

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৮

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

১৯

বড়াইগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও এমপিকে সংবর্ধনা

২০