বাগাতিপাড়া প্রতিবেদক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা- স্বতন্ত্র প্রার্থী টিপুর

নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. তাইফুল ইসলাম টিপু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের কথিত ‘হেলমেট বাহিনী’ রাতের আঁধারে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আরেকটি দলের কর্মীরা ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে বলেও তিনি দাবি করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভাটি উপজেলার লক্ষণহাটী স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত হয়।

এ্যাড. তাইফুল ইসলাম টিপু বলেন, এসব কর্মকান্ডের কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অনেক ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না—এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হওয়া কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব হলো সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ভোটারদের নিরাপত্তা দেওয়া। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম হোসেন সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০