এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে: পুতুল

নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, কেবল রাস্তা তৈরি করেই একটি জনপদের উন্নয়ন করা যায় না। ওই রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো সন্তান যদি সম্পদে পরিণত না হয়, তাহলে কোন দিন উন্নত হয় না। বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি যদি ছোট হয়, আমাদের স্বপ্ন যদি ছোট হয়,তাহলে কিন্তু মানুষ আমাদের ঠকাবেই। কেবল অবকাঠামোগত উন্নয়নে আমরা ভবিষ্যতে সন্তুষ্ট থাকতে চাই না। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, আমরা মা-বোনদের যথাযথ ইজ্জত-সম্মান নিশ্চিত করতে চাই। আমরা কৃষকদের সম্মান নিশ্চিত করতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ লালপুর-বাগাতিপাড়ায় গড়ে তুলতে চাই। যে পরিবেশে তারা স্কুল কলেজে পড়াশোনা করে দেশের জন্য, এলাকার জন্য এবং পরিবারের জন্য সম্পদ হিসেবে গড়ে উঠবে, বোঝাই হিসেবে নয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে পুতুল বলেন, যারা অন্যান্য প্রার্থী আছেন তাদেরকে স্বাগত জানাই। নির্বাচন এমন একটি খেলা, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবেই। কিন্তু ফাউল করতে গেলে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হবে। ফাউল করা বন্ধ করেন।

এসময় লালপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফিরোজ উদ্দিন, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক হজরত আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১০

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১১

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১২

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৩

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৪

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৬

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৭

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৮

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৯

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

২০