আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ বাস্তবায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নওগাঁ ও রিটার্নিং অফিসার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং দেশবাসীকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমাদের সবার পবিত্র দায়িত্ব। এই লক্ষ্য অর্জনে প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি ২২টি কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। মাঠ পর্যায়ে যেকোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব, আত্রাই সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেক, ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুর রহমান।

​সভাপতির সমাপনী বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ ও সচেতন হওয়া আবশ্যক। ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ-আইনি কাঠামো থেকে শুরু করে ব্যালট পেপার ব্যবস্থাপনা

এবং ফলাফল ঘোষণা পর্যন্ত সবকিছুই অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে। অর্পিত দায়িত্ব পালনে কোনো প্রকার বিচ্যুতি কাম্য নয়। আমরা চাই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্যানেলভুক্ত সংশ্লিষ্ট সকল প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

ভোটগ্রহনকারী অন্যান্য সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গণের প্রশিক্ষণ কর্মশালা আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়ায় মানববন্ধন

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১০

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

১১

পরিবারও শাস্তি চায় আসামি সোহেল রানার

১২

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

১৩

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৪

চাটমোহরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৫

লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

১৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

১৭

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ ১ নারী আটক

১৮

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

২০