দেলোয়ার হোসেন লাইফ,বড়াইগ্রাম প্রতিবেদক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় জামায়াতের ওলামা পরিষদ

নাটোরের গুরুদাসপুরে দাড়িপাল্লার পক্ষে প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা পরিষদ।

রোববার ( ৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচিতে গুরুদাসপুর উপজেলার মোট নয়টি পয়েন্টে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপি সহ ১১ দলীয় জোটের মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে পথসভায় বক্তব্য রাখেন জোটের নেতৃবৃন্দ।
এসময় গুরুদাসপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সবুজ রানার সার্বিক তত্ত্বাবধানে মৌখাড়া থেকে সুচনা বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, নাটোর জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ময়না, এরপর পর্যায়ক্রমে , কালীবাড়ি পয়েন্টে বড়াইগ্রাম খেলাফতের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, এনসিপি জাতীয় শ্রমিক শাখার সংগঠক আমীর হামজা, নাজিরপুর ও কাছিকাটা পয়েন্টে বড়াইগ্রাম উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শিহাব উদ্দিন নাটোরী, গুরুদাসপুর জামায়াতের কর্মী পরিষদ সদস্য মাওলানা আব্দুল জব্বার, খুবজীপুর পয়েন্টে বড়াইগ্রাম খেলাফত মজলিসের প্রচার সম্পাদক সাগর আহমেদ, বিলশা পয়েন্টে সাবেক মশিন্দা ইউনিয়ন জামায়াত আমীর আঃ হালিম, বড়াইগ্রাম খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মোজাম্মেল হক এবং নয়াবাজার পয়েন্টে বিভাগীয় ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন বক্তব্য রাখেন। পথসভায় দুই উপজেলার প্রায় শতাধিক ওলামায়ে কেরামগণ সফর সঙ্গী ছিলেন।
পথসভা কর্মসূচি শেষে গুরুদাসপুরে জামায়াতে ইসলামীর গণ মিছিলে যোগদান করেন ওলামা পরিষদের নেতৃবৃন্দ। আট সহস্রাধিক নেতাকর্মীর গণ মিছিলের নেতৃত্ব দেন নাটোর-৪ আসনে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, মিছিল শেষে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০